1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইউরেনিয়াম মজুদকরণও শূন্যে নামিয়ে আনতে হবে : ইরানের মিসাইল সংখ্যা নির্দিষ্ট ও আঘাত হানার দূরত্ব কমানোর দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরানকে হুমকি দিয়েছেন তাদের সঙ্গে দ্রুত সময়ে চুক্তি করতে হবে, নয়ত হামলা চালানো হবে। তিনি জানান, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রমই চালাতে পারবে না।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদন সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ একটি সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে। এর বেশি মিসাইল আর উৎপাদন করা যাবে না। অপরদিকে ইউরেনিয়াম মজুদিকরণ শূন্যে নামিয়ে আনতে হবে।

আলজাজিরা বলেছে, ট্রাম্পের এ দাবি নিয়ে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। কিন্তু ইরান ট্রাম্পের এ দাবি মানবে কি না এ নিয়ে অনেক সন্দেহ আছে। সংবাদমাধ্যমটি বলেছে, দুই দেশের মধ্যে এসব ইস্যু নিয়ে অনেক বড় গ্যাপ রয়েছে। মার্কিনিরা যে দাবি করছে সেটি মানার ধারেকাছেও ইরান নেই।

কিন্তু শঙ্কা হলো যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে। ফলে তাদের হামলার সম্ভাবনা অনেক বেশি। তবে ইরানিরা জানিয়েছে, তারা ‘সম্মানের’ সঙ্গে আলোচনা করতে চায়। একই সঙ্গে লড়াইয়ের জন্যও প্রস্তুত।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর