1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রকাশ্যে গুলি করে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সুরক্ষাবিষয়ক অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর ওই কর্মকর্তা একটি গাড়ির পার্কিং এলাকায় গুলিবিদ্ধ হন, যেখানে এক অজ্ঞাত হামলাকারী তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সিসিটিডভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিহত ব্যক্তির নাম কর্নেল ইভান ভোরোনিচ।

এসবিইউ মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত, যা যুক্তরাজ্যের এমআই১৫ এর অনুরূপ। তবে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি রাশিয়ার অভ্যন্তরে গুপ্তহত্যা ও ধ্বংসাত্মক অভিযানেও অংশ নিচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ান জেনারেল ইগর কিরিলভ হত্যায় ইউক্রেনীয় গোয়েন্দাদের হাত ছিল। এ বছরের শুরুতে মস্কোয় গাড়ি বোমা হামলায় জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন, যার দায় রাশিয়া ইউক্রেনের ওপর চাপায়।

তবে এসব অভিযানের দায় ইউক্রেন সরকার বা এসবিইউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

কিয়েভ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীর সন্ধানে তদন্ত চলছে এবং তাকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এসবিইউ এক বিবৃতিতে বলেছে, অপরাধের সব দিক স্পষ্ট করতে ও দোষীদের বিচারের আওতায় আনতে একটি পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর