1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ইউএস-বাংলা এয়ারলাইন্স অ্যাভিয়েশন সিকিউরিটি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স পদের নাম : এভিয়েশন সিকিউরিটি পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা * শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। * ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (১৬৭.৪৪ সেন্টিমিটার) থাকতে হবে। * প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। * বিএমআই- ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকতে হবে। * চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না। * প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।

কাজ ও দায়িত্ব * কেবিন ক্রুদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা। * যাত্রীদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা। * বিমানে নিরাপত্তা অনুসন্ধান পরিচালনা করা। * বিমান, যাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা প্রদান করা। * ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করা।

চাকরির ধরন : ফুলটাইম প্রার্থীর ধরন : শুধু পুরুষ বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে, ঢাকা (শাহজালাল বিমানবন্দর) বেতন : ১৮,০০০ টাকা (মাসিক) অন্যান্য সুবিধা : চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে প্রতিষ্ঠানের ওয়েব সাইটে ঢুকে বিস্তারিত জেনে নিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর