1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইংল্যান্ডের হারে ষষ্ঠ বাংলাদেশ, বাড়তি পাচ্ছে আরও ৩ কোটি

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আগেই জানা হয়ে গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে পাকিস্তানের ওপরে থেকে সপ্তম স্থান নিশ্চিত বাংলাদেশের। এরই মধ্যে দেশেও ফিরে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু হিসেব-নিকেশ তখনও শেষ হয়নি।

যেহেতু আইসিসির টুর্নামেন্ট, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটি অবস্থানই আলাদা গুরুত্বের। বাংলাদেশের সমর্থকদের তাই চোখ ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে।

এই ম্যাচে ইংল্যান্ডের হার কামনা করেছেন বাংলাদেশি সমর্থকরা। কেননা ইংলিশরা হেরে গেলেই কেবল সাত নম্বর থেকে ষষ্ঠ স্থানে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। টাইগারদের সমর্থকদের সে চাওয়া পূরণ হয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে ইংলিশরা হেরে যাওয়ায় জয়শূন্য থেকে শেষ করেছে টুর্নামেন্ট।

বৃষ্টিতে এক পয়েন্ট পাওয়া বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে তাতেই। শুধু অবস্থান নয়, টাকার অংকেও ইংল্যান্ডের হারে বেশ লাভ হয়েছে বাংলাদেশের।

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা আগেই চলে এসেছিল।

ইংল্যান্ড আজ দক্ষিণ আফ্রিকার কাছে হারায় বাংলাদেশ উঠে এসেছে ষষ্ঠ স্থানে। প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাচ্ছে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি পেয়েছে বাংলাদেশ

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর