1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে মাত্র ২৪.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে দেয় প্রোটিয়ারা, এরপর এইডেন মারক্রামের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে জিতে যায় প্রোটিয়ারা।

টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। লিডসের হেডিংলিতে শুরুটা ঝলমলে হলেও একের পর এক উইকেট হারিয়ে ২৪.৩ ওভারে মাত্র ১৩১ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জেমি স্মিথ। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মাহারাজ ২২ রানে ৪ উইকেট ও উইয়ান মুল্ডার ৩৩ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২০.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মারক্রাম ২৩ বলে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্রুততম ফিফটি তুলে নেন এবং শেষ পর্যন্ত ৮৬ রান করেন। তার সাথে ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েন রায়ান রিকেমলটন।

পুরো ম্যাচে মোট ২৭২টি বল খেলা হয়েছে- যা ওয়ানডে ম্যাচের জন্য অবিশ্বাস্যভাবে কম। ইংল্যান্ডের ব্যাটারদের দায়সারা শট ও প্রোটিয়াদের দুর্দান্ত বোলিং- বিশ্বের এক নম্বর মাহারাজের নিয়ন্ত্রিত স্পিনে তাদের কোনো জবাব মেলেনি। বরং, ইংল্যান্ড ব্যাটারদের বেশ ক্লান্তই মনে হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর