পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ গতকাল প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম এর জন্মবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে চিরাচরিত নিয়মে জন্মদিনের কোন কেক না কেটে প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড এ উপলক্ষে স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করে।একাডেমীর পক্ষ হতে পবিত্র খতমে কুরআন, দোয়া,মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে একাডেমিীর সকল শিক্ষক-কর্মচারী স্বতস্ফূর্তভাবে অংশ নেন। সবার অংশ গ্রহণে পবিত্র রমজানের বিশেষ মাহাত্ম্য ফুটে ওঠে এমন আয়োজনে। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশারফ হোসেন মুন্সী মুকুল, প্রভাতী শাখার শিফট ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, দিবা শাখার শিফট ইনচার্জ মো: আফসার আলী, গভর্নিং বডি’র সদস্য সহিদ ভুইয়া, জুম্মন রাজ,রিয়াজ উদ্দিন পারভেজ প্রমুখ।