1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আল্লাহ তায়ালা আমাদের নির্ধারণ করে পাঠিয়েছেন: ইসি সানাউল্লাহ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | একটা ভালো নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আল্লাহ তায়ালা আমাদের এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন।

সানাউল্লাহ বলেন, আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক-নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে।

দায়িত্ব পালনে কি ধরনের চ্যালেঞ্জ মনে করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। এটা অপরিচ্যুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তিরা যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করবো। এজন্য আমরা ওয়াদাবদ্ধ।

নবনিযুক্ত নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন-যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারইতো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলবো।

নির্বাচনে যোগদানের উপলব্ধি কি জানতে চাইলে তিনি বলেন এটা শুধু দায়িত্ব নয় এটা আমাদের দায়বদ্ধতা। ইনশা আল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করবো। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর