পহেলা বৈশাখে শিল্পকলা উন্মুক্ত মঞ্চে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবার সমগ্র বাংলাদেশীকে নিয়ে আলোর পথে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানাবে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ -বাফেসাপ।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বাফেসাপ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পহেলা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।
এবারে অনুষ্ঠানের মূলভাব ‘আলোর পথে গড়বো বেশ,ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ। সম্মিলিত কণ্ঠে ‘আলোর পথে গড়বো দেশ,ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ, ’গানটি দিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়। উপস্থিত ছিলেন বাফেসাপ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, সহসভাপতি কায়সার হামিদ, মহাসচিব সাহেদ আহাম্মদ, যুগ্ম সম্পাদক নাদিয়া সুলতানা মুন ও ফাহমিদা রত্না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিল্পী ফাহমিদা রত্না। তিনি বলেন, ‘এ বছর বাফেসাপের ২৪তম বর্ষবরণের আয়োজন। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাংলাদেশীরা জেগে উঠবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে।
এই শিল্পী আরও জানান, এবার অনুষ্ঠান সাজানো হয়েছে,বিপন্ন পৃথিবী,জাগ্রত হোক মানবতা, মানুষের জন্য ভালোবাসার গান ও আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে। এতে থাকবে ৩টি সম্মেলক গান, ০৬টি একক কণ্ঠের গান ও ২টি কবিতা পাঠ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে শিল্পকলায় উন্মুক্ত মাঠে কথন পাঠ করবেন ফয়সাল মাহমুদ। ০১ ঘণ্টার এ অনুষ্ঠান বিজনেস ডাইজেস্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ বাংলাদেশর বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচার করা হবে।
সাহেদ আহাম্মদ বলেন, ‘এবার বাফেসাপের ২৪ তম বর্ষবরণের আয়োজন। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাংলাদেশ জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে।
সংবাদ সম্মেলন শেষে সমবেত কণ্ঠে ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান.. পরিবেশন করা হবে সমবেত কন্ঠে।