1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আলোচনায় তাহসান পত্মী রোজার ‘অ্যানিভার্সারি লুক

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

গত বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। এমন সময়ে রোজার কিছু দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক আলোচনায় চলে এলো; সঙ্গে বিবাহবার্ষিকীর শুভেচ্ছায়ও ভাসছেন তারা।

গত রোববার (৪ জানুয়ারি) একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। আর তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে; তৈরি হয় নানা আলোচনা। রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের; এবার যেন চমকেই দিলেন।

এদিন তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়।

এছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

গত বছরের ৪ জানুয়ারি বিয়ে করেন তাহসান-রোজা। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পরে জানা যায়, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন রোজা। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সে নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর