1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আলোচনায় অসন্তোষ : সোমবার ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা সন্তোষজনক না হওয়ায় সোমবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আলোচনা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফিরে এই কর্মসূচি ঘোষণা করেন তারা।

রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রোকসেদ আলম প্রধান রিয়াল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ১১ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় আলাচনার জন্য।

মোকসেদ আলম বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘আমাদের প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে মন্ত্রণালয় থেকে গাছাড়া (অবহেলা) কথা বলে। তারা বলে, পুনরায় দরখাস্ত দিতে, যা তারা পরে বিবেচনা করবে। এটি আমাদের সঙ্গে প্রতারণার শামিল। আমরা তখনই (আলোচনা শেষে) সচিবালয় অভিমুখে মার্চ করি। আমরা বাধার শিকার হই। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে রমনা জোনের ডিসি মাসুদ আলম আমাদের সঙ্গে কথা বলেন এবং আগামীকাল সকাল ১০টায় মন্ত্রণালয়ে আলোচনায় বসিয়ে দেবেন বলে কথা দিয়েছেন। তাই আপাতত আমরা এখানেই (শহীদ মিনার) অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো এবং আগামীকাল (২৩ জুন) সচিবালয় অভিমুখে মার্চ করবো।’

এর আগে আজ সকাল ৮টা থেকে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর