1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আলুর কালোজাম মিষ্টি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | মিষ্টি খেতে কে না পছন্দ করেন। বিশেষ করে কালোজামের স্বাদে সবাই মুগ্ধ। সাধারণত মিষ্টির দোকান থেকে কিনে কিংবা ঘরে তৈরি করেও অনেকে মিষ্টি খান।

তবে কখনো কি আলু দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন তাও আবার কালোজাম? এই মিষ্টি একবার খেলেই মুখে সব সময় এর স্বাদ লেগে থাকবে। মাত্র দুটি আলু দিয়েই তৈরি করতে পারবেন কালোজাম মিষ্টি। জেনে নিন রেসিপি-

উপকরণ
১. আলু সেদ্ধ ২টি
২. ময়দা আধা কাপ
৩. গুঁড়া দুধ আধা কাপ
৪. চিনি পরিমাণ মতো
৫. সুজি ২টেবিল চামচ
৬. লবণ স্বাদমতো
৭. বেকিং সোডা ১/৪ চা চামচ
৮. এলাচ ২টি ও
৯. ঘি ৪ টেবিল চামচ।

আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিন। এবার আলু সেদ্ধ, ময়দা, গুঁড়া দুধ, লবণ, বেকিং সোডা, সুজি ও ৩ টেবিল চামচ ঘি দিয়ে ৫ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। ১০ মিনিট পর আরও একটু মেখে কালোজামের আকৃতি দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে একটু কালো করে ভেজে নিতে হবে।

এবার অন্য পাত্রে দেড় কাপ চিনি ও এক কাপ পানি ফুটিয়ে নিন। এলাচ মিশিয়ে দিন। চিনির সিরা ফুটতে শুরু করলে এর মধ্যে কালোজাম দিয়ে ২ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ঘণ্টাখানেক।

এবার ১ টেবিল চামচ গুঁড়ো দুধ ও সামান্য ঘি দিয়ে মেখে তৈরি করুন মাওয়া। ঘণ্টাখানেক পর মিষ্টি একটি পাত্রে তুলে নিন। এর উপর মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু আলুর কালোজাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর