1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আলবেনিয়ার বিদায় : গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ইতালিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল স্পেন। আলবেনিয়ার বিপক্ষে তাই অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচেই নেমেছিল তারা।

এজন্য মূল একাদশের ৯ জনকেই পাল্টে ফেলেন কোচ দে লা ফন্তে। তারপরেও তার দল আলবেনিয়াকে ১-০ ব্যবধানে হারালো। এই হারের ফলে মাত্র এক পয়েন্ট নিয়েই এবারের ইউরো যাত্রার ইতি টানতে হলো আলবেনিয়াকে।

ম্যাচের শুরু থেকে স্প্যানিশরা বল দখলে এগিয়ে থেকে আক্রমণ করতে থাকে। ১৩ মিনিটেই গোলের দেখা পায় স্পেন। দানি অলমোর ডিফেন্স চেরা পাস থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন বার্সেলোনা তারকা ফেরান টরেস। জাতীয় দলের হয়ে এটি তার ২০তম গোল।

২৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মরেনো। তার দারুণ হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ম্যাচে ভালো সুযোগ পায় আলবেনিয়া। আসলানির দূরপাল্লার শট বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে সেভ করেন গোলরক্ষক ডেভিড রায়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারো বল দখলে এগিয়ে থেকে আক্রমণ করতে থাকে স্পেন। ৬৫ মিনিটে আরমান্দো ব্রোহার শট রুখে দেন রায়া। এই অর্ধে বলার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ফলে ১-০ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করলো স্পেন এবং ইউরো থেকে বিদায় নিল আলবেনিয়া।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর