1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আর্থিকভাবে পিছিয়ে থাকা তরুণীদের দুবাই নিয়ে অসামাজিক কাজে বাধ্য করা হয়।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের কিশোরী-তরুণীদের ভাগ্য ফেরানোর লোভ দেখিয়ে পাঠানো হয় দুবাইয়ে। সেখানে বিভিন্ন রেস্টুরেন্টে ও বাসা-বাড়িতে উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখানো হয়। থাকা-খাওয়া ফ্রিসহ নানা সুযোগের ফাঁদে পড়ে এসব তরুণী দুবাই যেতে রাজি হন। এরপর সেখানে দুবাই প্রবাসী শিউলী বেগমের কাছে পাঠানো হয় তাদের।

শিউলী বেগম দুবাইয়ে এয়ারপোর্ট থেকে তাদের রিসিভ করে নিয়ে যান। এরপর সহযোগীদের নিয়ে এসব নারীদের ওপর নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়।

এই নারীপাচার চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন- ইতি বেগম (৩৬) ও তার সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ (৩০)। এরমধ্যে দুবাই প্রবাসী শিউলী বেগম হলেন ইতি বেগমের বোন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে বন্দর-বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই।

তিনি আরও বলেন, পাচারের শিকার হওয়া নারীরা অসামাজিক কাজে লিপ্ত হতে অস্বীকার করলে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। এছাড়া দেশে অবস্থানরত পাচার করা নারীর পরিবারকেও ভয় দেখানো হয়।

র‍্যাব জানায়, ৮ মার্চ চক্রটি বন্দর থানার ঝাউতলা এলাকার এক নারীকে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে দুবাই পাচার করে চক্রটি। সেখানে পৌঁছে কথা অনুযায়ী কাজ পাননি ওই নারী। উল্টো তাকে নির্যাতনের মাধ্যমে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। ভুক্তভোগী নারী তার পরিবারকে বিষয়টি জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর