1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত রাখার আহ্বান জোবাইদা রহমানের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জোবাইদা রহমান আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও অভিনব দৃষ্টান্ত রাখার জন্য জেডআরএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

ডা. জোবাইদা রহমান বলেন, বিগত ২৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জেডআরএফ অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সফল করেছে। কখনো করোনা (কোভিড-১৯) রোগীদের সেবায় অক্সিজেন পৌঁছে দিতে, আবার কখনো প্রবল বন্যায় হতাশাগ্রস্ত অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় সদা-তৎপর এই সংগঠনের সদস্যরা, যা সত্যিই অভাবনীয়।

তিনি জেডআরএফের রজতজয়ন্তী সফল ও সার্থক করার জন্য উদযাপন কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর