1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আরএফইডির নেতৃত্বে জেবেল-রাব্বানী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম রাব্বানী।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে চলে ভোটগ্রহণ। এর মাধ্যমে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির ১৩ পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সংগঠনটির সহ-সভাপতি পদে আ ন ম মুহিবুব উজ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক পদে মো. আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম লিংকন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত ও জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাফিজ। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর