1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়লো বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | তিন ম্যাচের একটিতেও পাত্তা পেলো না আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশের মেয়েরা তিন ম্যাচেই জিতলো হেসেখেলে। মিরপুর শেরে বাংলায় আজ (সোমবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে স্বাগতিক দল। দুই দল এরপর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেটে।

শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড। ওপেনার গাবি লুইসের ফিফটিতে একটা সময় ২ উইকেটেই ৯৭ রান তুলে ফেলেছিল সফরকারীরা। ৭৯ বলে ৯ বাউন্ডারিতে ৫২ রান করে আইরিশ দলপতি ফেরার পরই চেপে ধরে বাংলাদেশ। পুরো ৫০ ওভার খেললেও ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

ফাহিমা খাতুন ৪৩ রানে ৩টি, সুলতানা খাতুন ২৯ রানে এবং নাহিদা আক্তার ৫৫ রানে নেন দুটি করে উইকেট।

জবাবে ফারজানা হক ও শারমিন সুপ্তার ফিফটিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি বাংলাদেশের। দুজনই সিরিজে তাদের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন।

শারমিন ৮৮ বলে ১১ বাউন্ডারিতে ৭২ রান করে আউট হন। এটি ছিল তার ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি ইনিংস। ফারজানা ৯৯ বলে ৬ বাউন্ডারিতে করেন ৬১। অভিজ্ঞ এই ব্যাটারের ১৩তম ওয়ানডে হাফসেঞ্চুরি এটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর