1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আয়শা সাথীর কবিতা: প্রেমের হাটে।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

সাহিত্য ডেস্ক :

অর্থনীতির ভাষায় তোর কাছে আমি সহজলভ্য
বাংলা অভিধানে নির্লজ্জ, হ্যাংলা, বেহায়া
কূলপ্লাবী তটিনীতে বিন্দু বিন্দু বৃষ্টিধারার মতো।
বিশ্বাস কর, তোর পিরিতের শাঁখারি আমায়
প্রতিনিয়ত ভেঙেচুড়ে করেছে খণ্ড-বিখণ্ড,
প্রেমের হাটে এখন আমি বড্ড মূল্যহীন!

তোর মহামূল্যবান ভালোবাসা ক্রয়ের লোভে
বারংবার আমার হৃদয়টাকে
তুলে দিয়েছি কসাইখানার নিলামে,
টুকরো টুকরো করে বিলিয়ে দিয়েছি তোর আঙিনায়।
প্রবল বিশুদ্ধ অনুভূতি সংমিশ্রিত আতর-চন্দনে
সুবাসিত করেছি আমার মনমহল।

অথচ দেখ, তুই না চাইতেও কতটা দিয়েছি
সেটুকু বোঝার ক্ষমতাই বিধাতা তোরে দিলো না!

সহজলভ্য পণ্যাগারে তোরও রূপান্তর ঘটবে;
হিসেবপক্ব বণিকের শূন্য ঘটি পূর্ণ করে
তুইও পিরিতহারা ফতুর বনে যাবি হয়তো একদিন।
ভুলের হাটে সওদা করে বয়ে বেড়ানোর যন্ত্রণা
কিংবা শূন্য হাতে সর্বহারা হাটুরের ন্যায়
আপন ঘরে ফেরার কষ্টগুলো…
আমার মতো আফসোসের ভাষায়
তোরও ভালোবাসার হিসেব খাতায় টুকবি সেদিন।

সেদিন আমার মতো তুইও নিজেকে
ভালোবাসার দেউলিয়া ঘোষণা করবি!

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর