1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আয়শা সাথীর কবিতা : আমার স্বৈরতন্ত্র

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

সাহিত্য ডেস্ক |

শুনছো?
হ্যাঁ, তোমাকেই বলছি।
বলছি, আমাকে আর ভালোবেসো না
আমাকে ভালোবাসা এতটাও সহজ না।

কেন?
কারণ আমাকে ভালোবাসতে গেলে
তোমার চারিধার আমার ‘আমিতে’ ঘিরে রবে।
আলোর বিপরীতে যে ছায়াটায়
নিত্য তোমার প্রতিবিম্ব অঙ্কিত হয়,
যেটাতে কেবলই তোমার একচ্ছত্র আধিপত্য
সে ছায়ায় আমার অবয়ব দেখতে পাবে।

নিয়ন্ত্রণ?
আরে, তোমায় নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু ওই যে মস্তিষ্কখানা
তার সর্বাংশজুড়েই আমি,
শুধু আমার দখলদারত্বের-ই লড়াই চলবে।
তোমার ভাবনার পুরো শহর
অলি-গলি, মাঠ-ঘাট জুড়ে
আমার রঙিন ব্যানার, ফেস্টুন আর স্লোগানে ছেয়ে যাবে!

সত্যি বলছি, বিশ্বাস করো
আমার এমন স্বৈরতন্ত্র সহ্য করে
আমাকে ভালোবাসাটা সত্যিই একটু কঠিন হবে!

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর