1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আমি এতিম হয়ে গেলাম, সব শূন্য : চিত্র নায়িকা মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

বাবা মো. মকবুল হুসাইনকে হারিয়ে ভেঙে পড়েছেন ঢাকাই চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুল; দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

বাবার মৃত্যুর কয়েক দিন পর নিজের ফেসবুক পেজে একাধিক আবেগঘন পোস্ট দেন মিষ্টি জান্নাৎ, যেখানে নায়িকা প্রকাশ করেন ভেতরের যন্ত্রণা।

পোস্টে একটি ছবিতে দেখা যায়, বাবার হাত ধরে বসে আছেন মিষ্টি জান্নাত। সেই পোস্টে লেখেন, ‘শেষ বিদায়ের বেলায়, শেষ বারের মত হাতটা ধরেছিলাম । আর কখনো তোমাকে ছুঁতে পারবো না । এইভাবে একা করে ,এতবড় পৃথিবীতে , চারিদিকে এত শত্রুর ভিড়ে একা কিভাবে রেখে চলে গেলে সোনা বাবা।’

মিষ্টি জান্নাত লেখেন, ‘আরো কিছুদিন থাকতে পারতে না? তারপর একসাথে চলে যেতাম আমরা। আমি এতিম হয়ে গেলাম । বাবা, কেউ নেই তোমার বাবুর খোঁজ নেওয়ার। এত বড় বাড়িতে কোনো আয়োজন নেই, শুন‍্যসব। আমি এখন কি করে বেঁচে থাকবো বাবা।’

পরদিন সকালে আরেকটি পোস্টে লেখেন মিষ্টি জান্নাত। লেখেন, আমি খুবই অসুস্থ। ট্রমা কাটাতে পারছি না। সবাই আমার খোঁজ খবর নিচ্ছেন ,আমি কৃতজ্ঞ। কিন্তু আমি কথা বলার মতো অবস্থায় নাই। ক্ষমার চোখে দেখবেন,সুস্থ হয়ে যোগাযোগ করবো।

এই সব পোস্টে ভক্ত-অনুরাগীরা মিষ্টিকে সান্ত্বনা জানিয়েছেন, প্রার্থনা করেছেন তার বাবার আত্মার শান্তি কামনায়। উল্লেখ্য, প্রয়াত মো. মকবুল হুসাইন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর