1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আমিরুল ইসলাম বাপনের কবিতা : বেফাঁস চোখ

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

আমি এখন মানুষ দেখেও ভয় পেয়ে যাই;
যেমন করে সাপ দেখলেই পালিয়ে বেড়াই।
মানুষগুলো মানুষ তো নয় আজ কেমন যেন,
সাপের মতো ফোঁস-ফোঁসে তার ঘ্যানঘ্যান।
কানের মাঝে শুধাই তারে দেখলে বাজে
মানুষগুলো এমন কেন হিংস্র আজে?

মানুষ যেন মানুষ নয় ঠিক হায়েনা ছোটে,
মানুষ দেখে ধড়ফড়ে বুক আঁতকে ওঠে।
চোখের সামনে ছিবড়ে খেয়ে মানুষেরাই;
হায়েনারা আজ ঘুরে ফেরে মানুষ হয়েই।
এসব দেখে মাথা আমার গুলিয়ে যায়,
ঠিক না-থাকা বেফাঁস চোখে যা দেখি ভাই।
হায়েনা-রাজ্যে হিংস্রতাই ঠিক সভ্যতা,
শান্তি-সৃজন হায়েনা-রাজ্যেই হিংস্রতা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর