1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে জিয়া উদ্যান লেকে শাপলা ফুল রোপণ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৭৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও লেকে শাপলা ফুলের চারা রোপণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার (১ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব।

অন্যদের মধ্যে ছিলেন- মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, শেকৃবি ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতারাও কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন, ঢাবির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান অনিক, শেকৃবির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবির মেজবাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, শোয়েব হাসান, অনিক হাসান, শাহরিয়ার হোসেন, মারুফ মেলিন।

এছাড়া বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, ঢাকা মহানগর যুবদল নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ অন্য নেতাকর্মীরাও এতে অংশ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর