1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আবারও জোড়া গোল রোনালদোর, জিতলো আল নাসর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | গেল ২৫ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরের ম্যাচে গতকাল শুক্রবার সৌদি প্রো লিগেও জোড়া গোল করলেন তিনি। পর্তুগিজ তারকা অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর।

কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচে ফেরার পথ বন্ধ হয়ে যায় ডামাকের। কেননা এর আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল সফরকারীরা। একজন কম নিয়ে খেলে আল নাসরের জালে বল জমা করা চাট্টিখানি কথা নয়। সময়ও বেশি ছিল না। শেষ পর্যন্ত নিজেদের অক্ষমতার প্রমাণই দিলো ডামাক।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্ট করে ডামাক। লক্ষ্য অর্জনে কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলে তারা। এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।

গতকাল জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলে এখন পর্যন্ত ২০ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর