1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন এ এইচ এম সাখাওয়াত উল্লাহ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নিয়োগ পান আফসানা বেগম। প্রজ্ঞাপনে বলা হয়, গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ আফসানা বেগমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫’ এর ধারা-১০(২) অনুযায়ী এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর