স্পোর্টস ডেস্ক | অধিনায়ক নাজমুল হোসেন শান্তই যা একটু লড়াই করলেন। ১১৯ বল খেলে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেছেন তিনি। শেষ দিকে অভিষিক্ত জাকের আলী অনিক কিছুটা ঝড় তুললে শেষ পর্যন্ত আফগানিস্তানের সামনে ২৫৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বেধে দিয়েছে টাইগাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।