1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আফগানদের কাছে সিরিজ হার বাংলাদেশের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৪৪ রান কম নয়। বেশ ভালো চ্যালেঞ্জিং স্কোর। তবে বাংলাদেশ ব্যাটিং করার সময় যেখানে মনে হয়েছিলো আউটফিল্ড খুব স্লো, সেখানে আফগানিস্তান ব্যাট করার সময় আউপফিল্ড অনেক ফাস্ট।

সে সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠা রহমানুল্লাহ গুরবাজ আর আজমতউল্লাহ ওমরজাই তো রয়েছেনই। এই দুই মারকুটে ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই ৫ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ হারলো ২-১ ব্যবধানে। গুরবাজ করেন অসাধারণ এক সেঞ্চুরি। মাহমুদউল্লাহ রিয়াদ ৯৮ রানে থেমে গেলেও গুরবাজ তার ইনিংসকে তিন অংকের ঘরে নিয়ে যান। আউট হন ১০১ রান করে। আজমতউল্লাহ ওমরজাই অপরাজিত থাকেন ৭০ রানে।

অবশ্য শুরুতে কয়েকটি ক্যাচ মিস এবং একটি স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ মিস করার ফলেই এই পরাজয়টা বরণ করে নিতে হলো। অথচ, ক্যাচ মিস তো ম্যাচ মিস।

২৪৫ রানরে লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানদেরও শুরুতে চেপে ধরেছিলেন বাংলাদেশ দলের বোলাররা। নাহিদ রানার বলে বোল্ড হন সেদিুকল্লাহ আতাল। এরপর রহমত শাহ আউট হন ৮ রান করে। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ২১ বলে ৬ রান করে আউট হয়ে যান।

৮৪ রানে ৩ উইকেট হারানোর পর রহমানুল্লাহ গুরবাজ এবং আজমতউল্লাহ ওমরজাই জুটি বাঁধেন। এ দুজনের ব্যাটে গড়ে ওঠে ১০০ রানের জুটি। এর মধ্যে ১১৭ বলে সেঞ্চুরি পূরণ করেন রহমানুল্লাহ গুরবাজ।

১৮৪ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন গুরবাজ। এরপর গুলবাদিন নাইব এক রানে আউট হন। ১০১ রান করে গুরবাজ এবং শেষ মুহূর্তে ২৭ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মোহাম্মদ নবি। ২টি করে উইকেট নেন নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান। একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর