1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আপত্তির মুখে বদলে গেলো রোশান-বুবলীর সিনেমার নাম

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭১ বার পঠিত

নাম বদলে গেলো রোশান ও বুবলীর সিনেমার। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে তাদের অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ।

সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। পরে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।

তিনি বলেন, ‘পুলসিরাত’ নামেই আমরা অনুদান পেয়েছিলাম। কিন্তু এখন প্রিভিউ কমিটি থেকে বলা হয়েছে নামটি ইসলামিক শব্দের। তাই এটি পরিবর্তন করতে হবে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল।’

দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে ছবিটিকে সেন্সর দিয়েছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তিনি মনে করছেন, এতদিন ছবিটি ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। হঠাৎ নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের ওপর একটি গানও রয়েছে সিনেমায়। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।’

‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় আবারও শবনম বুবলীর সঙ্গে জুটি হয়ে ফিরছেন রোশান। তিনি বলেন, ‘লাঠি খেলা নিয়ে সিনেমার গল্প। সেই খেলাকে কেন্দ্র করে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে গল্পের মোড় নেয়। শুনেছি সেন্সর হয়েছে, ঈদে মুক্তি পাবে। এটি বেশ আনন্দের খবর।’

ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। রোশান-বুবলী ছাড়াও এ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ অভিনয় করেছেন। এটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর