1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। পরিদর্শনকালে ডিএমপি কমিশনার ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে নিটোরে চিকিৎসাধীন প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন।

নিটোরে চিকিৎসাধীন অনেকে ডিএমপি কমিশনারের কাছে তাদের অনুভূতি প্রকাশের একপর্যায়ে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার কথা বলেন তারা। কমিশনার তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন

তিনি বলেন, পুলিশ ছাত্র-জনতার শত্রু নয়। অতীতে স্বার্থান্বেষী মহল ও উচ্চাভিলাষী কিছু পুলিশ কর্মকর্তা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। বর্তমান পুলিশ জনগণের হওয়ার অঙ্গীকার নিয়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন

এসময় ডিএমপি কমিশনার আহতদের সুচিকিৎসাসহ যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ হাসপাতালের ডাক্তার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর