1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আন্দোলনের মাধ্যমে তরুণরা নতুন যুগের সূচনা করেছে : ইরানি রাষ্ট্রদূত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | তরুণরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নতুন যুগের সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের এই পরিবর্তনকে স্বাগত জানান। তিনি জানান, আগামীতে বাংলাদেশে তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করতে চায় ইরান।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে আমীর খসরু ছাড়াও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বিষয়াদি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তারা (ইরান) মনে করছে, বিগত দিনে খুব বেশি কিছু করতে সক্ষম হয়নি তারা। এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোন কোন এরিয়াতে কীভাবে এটা বাড়ানো যায়, সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়- এসব নিয়ে আলোচনা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর