1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আন্তর্জাতিক বাণিজ্য মেলা : বৈচিত্র্যময় খাবারের স্বাদ নিতে টেস্টি ট্রিট ও মিঠাই’র স্টলে ভিড়

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

রাজধানীর পূর্বাচলে ক্রমেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মেলায় দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি মানসম্মত খাবারের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন ফুড স্টলগুলোতে। সাশ্রয়ী দামে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় খাবার নিয়ে হাজির হয়েছে ‘টেস্টি ট্রিট’, ‘ফ্রাই বাকেট’, ‘মিঠাই’ এবং ‘ঝটপট’ ব্র্যান্ড।

জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ এর স্টলে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রিমিয়াম রেস্টুরেন্ট ৫নং স্টলে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে, এর মধ্যে বেশি চলছে চিকেন দোনার কাবাব, মোমো, ওয়াফেল ও এগ সসেস রোল। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে মাত্র ২০০ টাকায় বিফ তেহারি ও মোরগ পোলাও খাবারের ব্যবস্থা। কফি শপ ক্যাটাগরির ২নং স্টলে অবস্থিত টেস্টি ট্রিটের আরেকটি স্টলেও মানুষের আগ্রহ রয়েছে।

টেস্টি ট্রিটের বামদিকে রয়েছে আরেক ফাস্টফুড ব্র্যান্ড ‘ফ্রাই বাকেট’। এই স্টলে ফ্রাইড চিকেন, মোমো, ওয়াফেল, র্যাপসহ মুখরোচক ফাস্টফুডের জন্য ভিড় করছেন মেলায় আগত দর্শনার্থীরা। ২টি বার্গার কিনলে ১টি ফ্রি অফারে রয়েছে খাদ্যপ্রেমীদের আগ্রহ।

এ বিষয়ে ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’ এর হেড অব মার্কেটিং মো. সামিউর বলেন, মেলায় কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে আমাদের ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’ এর স্টলগুলো। নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশন ব্যবস্থা থাকায় দর্শনার্থীরা প্রিয়জনদের নিয়ে আমাদের স্টলে হাজির হচ্ছেন।

মেলায় সব বয়সী দর্শনার্থীর নজর কাড়ছে জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এর প্রিমিয়ার রেস্টুরেন্টের ১নং স্টল। নান্দনিক ডিজাইনের এই ফুড স্টলে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী মিষ্টান্নের পাশাপাশি পাওয়া যাচ্ছে অন্যান্য আইটেমও। মেলা উপলক্ষে রয়েছে ঝাল ফুচকা, দই ফুচকা, মোমো, মেক্সিকান সাব স্যান্ডউইচ, মেক্সিকান জুলিয়ান চিকেন বার্গার, রাইস বোল ও মোরগ পোলাও খাবারের ব্যবস্থা। এছাড়া মেলা উপলক্ষে বিশেষ ছাড়সহ রয়েছে ৪৯৯ টাকার গিফট বক্স এবং ৯৯৯ টাকার আপ্যায়ন কম্বো অফার।

‘মিঠাই’ স্টলের পাশেই রয়েছে ফ্রোজেন আইটেমের ব্র্যান্ড ‘ঝটপট’ এর স্টল। মাত্র ৩০ টাকা থেকে শুরু করে সুলভমূল্যের বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে এখানে। এর মধ্যে দর্শনার্থীদের পছন্দের মধ্যে রয়েছে স্পাইসি চিকেন, মিট বল, নাগেটস, সসেজ, চিকেন ললিপপ, মিনি চিকেন সমুসা এবং চিকেন রোল। এছাড়াও রয়েছে ১৩০ টাকা থেকে শুরু বাজেট-ফ্রেন্ডলি লাঞ্চের সুব্যবস্থা। ফ্রেশ মোমো ও পিৎজা খাওয়ার আয়োজন পাচ্ছেন দর্শনার্থীরা। মোমো, পরোটা, নাগেটস, মিটবলের ফ্রোজেন আইটেমে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

এ বিষয়ে ‘মিঠাই’ ও ‘ঝটপট’ এর হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, বাণিজ্য মেলায় আমাদের স্টলগুলোতে চাহিদা অনুযায়ী বিভিন্ন খাবারের আইটেম প্রদর্শন করছি। গুণগত ও মানসম্মত খাবারের কারণে আমরা দর্শনার্থীদের বেশ ভালো সাড়া পাচ্ছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর