1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আনসারের পদোন্নতিপ্রাপ্ত ১৮ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন ডিজি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৮ কর্মকর্তাকে পরিচালক পদের র‌্যাংক-ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদের এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের উপ-পরিচালক পদ থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মাত্র ব্যক্তিগত বা দলগত সাফল্য নয় এটি উচ্চতর দায়িত্বের জবাবদিহিতার পরিধি। যার মাধ্যমে একটি দেশ ও জাতির সেবায় নিজেকে পেশাগত দক্ষতায় আরও বেশি নিবেদিত করার অপার সুযোগ সৃষ্টি হয়। নতুন বাংলাদেশের অভ্যুদয়ের ক্রান্তিলগ্নে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আনুগত্যের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখবে। প্রচলিত ধারার বাইরে পেশাগত উৎকর্ষতাকে অগ্রাধিকারের মাধ্যমে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও ব্যাপকভাবে দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা নিজ কর্মস্থলে উন্নত সেবা দান ও সামাজিক উৎপাদনশীলতায় অধিকতর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমাজের বিভিন্ন অসংগতি দূরীকরণে সঠিক পরিকল্পনা ও কৌশল গ্রহণের মাধ্যমে আমূল পরিবর্তন আনয়নে নির্দেশনা দেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, পুরোনো ধ্যানধারণা পরিহার করে নব উদ্যমে উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ে মৌলিক অধিকার ও কল্যাণধর্মী উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন এ এইচ এম মেহেদী হাসান। তিনি উচ্চতর পদে পদোন্নতির মাধ্যমে বাহিনীর সকল গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি দায়িত্বশীল হয়ে কর্মসম্পাদনের প্রত্যয় ব্যক্ত করেন।

পদোন্নতিপ্রাপ্ত পরিচালকরা হলেন- এ এইচ এম মেহেদী হাসান, আলমগীর শিকদার, এস এম মুজিবুল হক পাভেল, শেখ ফিরোজ আহমেদ, শুভ্র চৌধুরী, মো. আমমার হোসেন, মো. আশরাফুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, মো. সাজ্জাদ মাহমুদ, বিকাশ চন্দ্র দাস, মো. মইনুল ইসলাম, নবকুমার বিশ্বাস, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, অম্লান জ্যোতি নাগ, ফারজানা আক্তার ডালিয়া, মির্জা সিফাত-ই-খোদা, নাদিরা ইয়াসমিন এবং মো. জাহিদ হোসেন।

এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক, এবং বিভিন্ন পদবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর