1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আদাবরে সাঁড়াশি অভিযান, ৩ কিশোরসহ গ্রেফতার ১৬

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬১ বার পঠিত

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ১৬ জন হলো, সাকিব হাসান (১৮), মো. আমিনুর (২০), মো.ইয়াছিন মিয়া (১৭), মো.সিরাজুল ইসলাম (১৯), মো. শুভ আহম্মেদ (১৯), কৌশিক মজমুদার (২০),ফয়সাল (২৮), মো. মুন্না (২৩),শুভ ওরফে হৃদয় (২৪), মো. রিয়াজ (২০), মো. সোহাগ(১৮),মো. ইসমাইল হোসেন(২১), শুভ হাওলাদার, মো. আরিফুল ইসলাম রাজিব(১৬),শাহজাহান(১৬) ও তানভির (১৬)।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর