1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আত্মঘাতী গোলে স্পেনের কাছে টপ ফেভারিট ইতালির পরাজয় : শেষ ১৬তে স্পেন।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | আত্মঘাতী গোলে টপ ফেভারিট ইতালিকে হারিয়ে শেষ ১৬তে স্পেন। দুই পরাশক্তির লড়াইটাও হলো সেয়ানে সেয়ানে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের ওপর ভালোই ছড়ি ঘুরিয়েছে স্পেন। যদিও দাপুটে খেলেও তারা গোল করতে পারেনি।

শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের সুবাদে ইতালিকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্পেন। এতে করে ইউরো কাপের শেষ ষোলোও নিশ্চিত করেছে ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে মাঝমাঠ দখলে নেয় স্পেন। ম্যাচের ১০ মিনিটে দারুণ সুযোগ পান স্পেনের নিকো উইলিয়ামস। কিন্তু তার ফ্রি হেড গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

২৪ মিনিটে আবারো গোলের সুযোগ তৈরি করে স্পেন। এবার আলভারো মোরাতার দারুণ শট রুখে দেন ইতালির গোলরক্ষক ডোন্নারুমা।

৩৭ মিনিটে স্পেনের ফাবিয়ান রুইজ ডিবক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিলে গোলবঞ্চিত হয় স্পেন। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ইতালির কিয়েসা শট নেওয়ার সুযোগ পেলেও তা লক্ষ্যে পৌঁছায়নি।

গোলশূন্য ড্র থেকে বিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ৫২ মিনিটে পেদ্রির নেওয়া শট একটুর জন্য বার ঘেঁষে চলে যায়।

৫৫ মিনিটেই ইতালির চীনের প্রাচীর ভাঙে তাদের দলের এক ফুটবলার। আগের ম্যাচের নায়ক বোলগনার ডিফেন্ডার ক্যালাফিওরি নিজেদের জালে নিজেই বল প্রবেশ করান। ১-০ গোলে পিছিয়ে পড়ে ইতালি।

৫৮ মিনিটে মোরাতার শট দারুণ সেভ করেন ডোন্নারুমা। ৫৯ মিনিটে নোম্যান্ডের হেড রুখে দেয় স্পেনের ডিফেন্ডাররা। ৬৯ মিনিটে লামিন ইয়ামালের দূরপাল্লার শট ডান বার ঘেঁষে বেরিয়ে যায়।

৭১ মিনিটে আরো একবার গোলেত খুব কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয় স্পেনকে। নিকো উইলিয়ামসের ডান পায়ের বাকানো শট ডোন্নারুমেকে ফাঁকি দিলেও গোলবারকে দিতে পারেনি। প্রতিহত হয়ে বল চলে যায় মাঠের বাইরে।

৮৬ মিনিটে ক্রিস্টানটের হেড রুখে দেন স্পেনের উনাই সিমন। ৯২ ও ৯৩ মিনিটে পরপর দুবার আয়োজে পেরেজের শট দারুণভাবে ঝাপিয়ে পড়ে রুখে দিয়ে দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করেন ডোন্নারুমা।

ম্যাচের শেষ দিকে আরো আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ইতালি। ফলে ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্পেন।

অন্যদিকে এই হারেও শেষ ষোলোতে ওঠার সুযোগ রয়েছে ইতালির সামনে। শেষ ম্যাচে ড্র করলেই তারা যাবে পরের রাউন্ডে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর