1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ও বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে রায়পুর ৩৩/১১ কেভি সাব-স্টেশনে বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজ ও হাসপাতাল, সার্কিট হাউস, সিরাজগঞ্জ জেলা কারাগার, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, সরকারি পোল্ট্রি ফার্ম, শিয়ালকোল, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ, বগুড়া বাসস্ট্যান্ড, কাজীপুর রাস্তার মোড়, বাজার স্টেশন, মাসুমপুর, কান্দাপাড়া, উকিল পাড়া, সয়াগোবিন্দ, ভাষাণী রোড, সয়াধানগড়া, উত্তর সয়াধানগড়া, নয়ন মোড়, পুকুর চালা, মাহমুদপুর, রায়পুর, চর রায়পুর, রায়পুর ১নং মিল গেট, কল্যাণী, চর কল্যাণী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর