1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আজকের তরুণরাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | বিগত ১৫ বছরের অপশাসন ও দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে তরুণ-যুবকরাই বুক পেতে রক্ত দিয়েছে। তরুণ-যুবকদের একটি সফল গণঅভ্যুত্থান মাধ্যমে দেশ অপরাজনীতি দুঃশাসনমুক্ত হয়েছে। আজকের তরুণরাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

৯ ডিসেম্বর শনিবার দুপুরে পটিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভুঞা জনী। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ। উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর