1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আগাম টিকিটে ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে সোমবার থেকে। মঙ্গলবার (২৫ মার্চ) ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন। গত ১৫ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকের ট্রেনে যাত্রা করবেন।

এবার ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।

এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে যাত্রা করেন। এ কারণেই ঈদযাত্রা উপলক্ষে বাড়তি নজর রয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনটিতে।

অপরদিকে, ঈদযাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফরমসহ সব জায়গায় রয়েছে র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী।

কমলাপুর স্টেশনের প্রবেশমুখের সামনে বাঁশ দিয়ে চারটি লাইন বানানো হয়েছে। যেখানে যাত্রীরা টিকিট প্রদর্শন সাপেক্ষে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন। বিনা টিকিটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়াও কমিউটার ট্রেনের টিকিট কাটার জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে সেখানেও বাঁশের লাইন করা হয়েছে। এর ফলে কেউ কাউকে ডিঙিয়ে টিকিট নিতে পারছেন না। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশংসা করেছেন যাত্রীরা। আর প্রত্যেক রুটে ট্রেনগুলো শিডিউল মেনে চলার আশাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

এবারের ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হলো-ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার- কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি বগি যুক্ত করা হয়েছে। তাছাড়া ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

রেলওয়ের ঈদযাত্রায় নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আর সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে বলে জানায় কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার পাওয়া যাবে আগামী ৪ এপ্রিলের টিকিট। একইভাবে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর