জ্যেষ্ঠ প্রতিবেদক | ডিএমটিসিএল এমডি আরও বলেন, ২০ সেপ্টেম্বর (শুক্রবার ) থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল করবে।
তিনি বলেন, শুক্রবার থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনও দ্রুত চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.