1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

দেশজুড়ে ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলাগুলোর নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। টানা এ বৃষ্টিপাত আগামীকাল বৃহস্পতিবার থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, লাগাতার বৃষ্টি আগামীকাল থেকে কমতে পারে। যদিও দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। তবে বিগত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমবে।

আগামী ১৩ জুলাই থেকে বৃষ্টিপাত আবার বাড়তে পারে বলে জানান কাজী জেবুন্নেছা।

এদিকে, ফেনীতে গতকালের চেয়ে আজ বৃষ্টিপাত কমেছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশে সর্বোচ্চ ২৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে, ঢাকায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনভর ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর