1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আগস্টে এনবিআরের রাজস্ব ঘাটতি সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

আগস্ট মাসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। বরং রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী— চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্টে) প্রায় ২১ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হলেও বড় ঘাটতির মুখোমুখি প্রতিষ্ঠানটি।

এনবিআর সূত্রে জানা যায়, গত জুলাইয়ে লক্ষ্যমাত্রা হিসাবে রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৮৬১ কোটি টাকা। আগষ্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৫ কোটি টাকা।

এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা ও ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। ওই সময়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এছাড়া, কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা ও আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

একই সময়ে ভ্যাট থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৪০৯ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভ্যাট আদায় হয়েছে। শুল্কে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১ কোটি টাকা, আয়করে লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৩৭৯ কোটি টাকা। আলোচ্য সময়ে ভ্যাট থেকে ৩৩ দশমিক ১৩ শতাংশ, আয়করে ২০ দশমিক ০৯ ও শুল্কে ৬ দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে।

অন্যদিকে আগষ্ট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৮৮৯ দশমিক ৩০ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৭ দশমিক ৬৯ শতাংশ। বিগত অর্থবছরের একই সময়ে ২৩ হাজার ৮৯ দশমিক ৩৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এর মধ্যে আগষ্ট মাসে ১০ হাজার ৬১ কোটি টাকার শুল্কের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা, ১০ হাজার ৬৬০ কোটি টাকার ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ১১ হাজার ৮৫ কোটি টাকা এবং আয়করে ১০ হাজার ১৬৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা।

এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিজনেস ডাইজেস্টকে বলেন, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের সময় থেকেই এনবিআরে আন্দোলন ছিল। ওই আন্দোলন ধীরে ধীরে প্রকট আকার ধারণ করতে থাকে। কলমবিরতি গিয়ে পৌঁছায় কমপ্লিট শাটডাউনে। এতে কাস্টমসের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। যার প্রভাব এখনও রয়েছে। ব্যবসা বাণিজ্য ও এনবিআরের অস্থিরতা রাজস্ব আদায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৯ শতাংশ। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর