1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আইসিবির চেয়ারম্যান হলেন আবু আহমেদ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে ৩ বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আফছানা বিলকিন সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন-২০১৪ এর ধারা ৭(১)(ক) অনুযায়ী অধ্যাপক আবু আহমেদকে আইসিবির পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর