1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অস্ট্রেলিয়া সিরিজ, তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের! সঙ্গে সিরিজ হারও

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

শেষের ছক্কাটি হলে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান হতো ১ রানের। কিন্তু একেবারেবাউন্ডারি লাইনে ধরা পড়লেন তাওহিদ হৃদয়। শেষ তিন বলে দরকার ছিল ১৮ রান। ৩টি ছক্কার প্রয়োজন। ২০তম ওভারের ৪র্থ বলে ছক্কা হাঁকালেন, ৫ম বলে মারলেন বাউন্ডারি। তখনই পরাজয় নিশ্চিত। তবুও, শেষ বলে ছক্কার মারতে চেয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। কিন্তু লংঅনে ক্যাচ আউট।

ফলে, একেবারে তীরে এসে তরি ডুবেছে বলা যায় বাংলাদেশের। ১৯৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৮৯ রান। হেরেছে ৭ রানের ব্যবধানে।

অথচ শুরুটা যেভাবে তানজিদ তামিম আর সাইফ হাসান করেছিলেন এবং মাঝে পারভেজ ইমন যেভাবে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন, তাতে বাংলাদেশের জয় খুবই নিশ্চিত ধরে নিয়েছিল সবাই। কারণ, পাওয়ার প্লের ৬ ওভারে উঠেছিল ৭২ রান। ৮ ওভারে ৮১, ৯ ওভারে বাংলাদেশের রান ছিল ৯৭।

এ পরিস্থিতিতে বাংলাদেশের হারটি কেবলই বিস্ময়ের। শেষ দিকে দ্রুত উইকেট পড়ায় ৭ রানের হারতে হলো টাইগারদের। সে সঙ্গে অস্ট্রেলিয়ার কাছে সিরিজও হারলো তারা। ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেলো ২-০ তে।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান। মেট রেনশ ৫২ বলে করেছিলেন ৮৯ রান। ৫টি ছক্কার মার ছিল তার ইনিংসে। ২৬ বলে ৪৫ রান করেন টিম ডেভিড।

জবাব দিতে নেমে বাংলাদেশ থেমেছে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে। মেট রেনশ’র মত বড় ইনিংস কেউ খেলতে পারেননি সত্য,তবে তানজিদ তামিম (১৫ বলে ৩০), সাইফ হাসান (৩৩ বলে ৪২), পারভেজ ইমন (২২ বলে ৩৬) এবং তাওহিদ হৃদয়রা (২২ বলে ৩৫) মাঝারি মানের ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন।

শামীম পাটোয়ারী ৮টি বল নষ্ট করেছেন। টি-টোয়েন্টিতে ৮ বলে ৭ রান, খুবই বাজে পারফরম্যান্স। ৮ বলে ২০ না হলে জেতা সম্ভব নয়। আবার শেষ দিকে আবদুল গাফফার সাকলায়েন ১১ বল খেলে করেছেন ১৩ রান। শেষ মুহুর্তে এই ১১ বলে ২২ রান না হলে টি-টোয়েন্টি জয়ের চিন্তাও হয়তো করা যায় না। তবুও তাওহিদ হৃদয় শেষ অবধি চেষ্টা করেছিলেন এবং দলকে তীরে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর