1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘অসন্তুষ্ট’ শিক্ষার্থীদের ভর্তি বাতিল করে ইউআইইউ ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৭ এপ্রিল রাজধানীর বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয় না। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। এমন পরিস্থিতিতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইউআইইউ জানিয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্তে যারা অসন্তুষ্ট বা নারাজ, তাদের বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। সিদ্ধান্ত মেনে নিতে না পারা শিক্ষার্থীরা ভর্তি বাতিলের জন্য আবেদন করলে তাদের চলতি সেমিস্টারের ফি ফেরত দেওয়া হবে।

রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল শিক্ষার্থীদের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে দেওয়া খোলা চিঠিতে এ কথা জানানো হয়। চিঠিটি ইউআইইউ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন ও দাবি-দাওয়ার বিষয়েও অবস্থান স্পষ্ট করা হয়েছে। এরপর বলা হয়, ‘আমাদের আন্তরিক প্রচেষ্টার পরও ইউআইউতে যারা সন্তুষ্ট নন, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ইউআইইউ ত্যাগ করুন। আগামী ২৬ মে’র মধ্যে ভর্তি বাতিলের আবেদনপত্র জমা দিন।’

ভর্তি বাতিলের আবেদন করলে এক সেমিস্টারের ফি’র টাকা ফেরত দেওয়া হবে জানিয়ে চিঠিতে বলা হয়, ‘আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউআইইউ কর্তৃপক্ষ ভর্তি বাতিলের আবেদন করা শিক্ষার্থীদের চলতি সেমিস্টারে দেওয়া টিউশন ফির সম্পূর্ণ টাকা ফেরত দেবে। ২৬ মে তারিখের পর আর কোনো ভর্তি বাতিলের আবেদন গ্রহণ করা হবে না।’

‘আমরা লক্ষ্য করছি, কিছু শিক্ষার্থী ইউআইইউ-এর নীতিমালায় অসন্তোষ প্রকাশ করেছে, যা ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজে অনুমোদিত। আমাদের শিক্ষার্থীদের বড় অংশই পড়ালেখায় মনোযোগী। ক্ষুদ্র একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত করতে আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।’

চিঠিতে বলা হয়েছে, সামান্য ভুল-বোঝাবুঝির যে ঘটনা ঘটেছে, তা সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু কিছু শিক্ষার্থী এমন আচরণে লিপ্ত, যা বিশ্ববিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে তাদের মর্যাদার পরিপন্থি। ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজ মনে করে এ ধরনের কর্মকাণ্ড ইউআইইউ-এর অন্য শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি অবশ্যই বন্ধ করতে হবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর