1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অলরাউন্ডার’ সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি লিটন

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেছেন। এর মধ্যে টানা ম্যাচও খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। শ্রীলঙ্কায় তিন টি-টোয়েন্টির দুইটি খেলার পর ঢাকায় এসে আবার দলের বাইরে। টানা দুই ম্যাচ খেলার সুযোগ পাননি।

তবে মিরপুর শেরে বাংলায় শেষ টি-টোয়েন্টিতে ফিরে ব্যাটে-বলে খারাপ করেননি সাইফউদ্দিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। পরে দলের বিপর্যয়ের মুখে খেলেন ৩৪ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস।

সবমিলিয়ে সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি অধিনায়ক লিটন দাস। দীর্ঘদিন পর দলে ফেরা একজন ক্রিকেটারের জন্য পারফর্ম করা এত সহজ নয়, মনে করিয়ে দেন লিটন।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন কি দলের চাহিদা পূরণ করতে পেরেছেন? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে লিটন বলেন, ‘আমার মনে হয়, সে (চাহিদা) ফুলফিল করেছে। তার জন্য সহজ না, এতদিন পর খেলায় ফেরা…এখানে টানা দুই ম্যাচ খেলেনি। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো করেছে। সে যে সামর্থ্যের খেলোয়াড়, সেরাটা দিতে পারলে বাংলাদেশ দল অনেক উপকৃত হবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর