1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অভিনেত্রী অঞ্জনাকে দেখতে গেলেন মিশা সওদাগর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | অভিনেত্রী অঞ্জনা রহমানকে দেখতে পিজি হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা মিশা সওদাগর। পর্দায় নায়িকা ও ভিলেনের অভিনয় করা দুই তারকাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা। গতকাল (০২ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর অঞ্জনাকে দেখতে হাসপাতালে হাজির হন। এ সময় তিনি অভিনেত্রীর পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীসমিতি সব সময় শিল্পীদের পাশে ছিল, আছে ও থাকবে। এরই মধ্যে অনেকে অঞ্জনা আপার খোঁজ-খবর নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আলমগীর ভাই নিয়মিত খোঁজ রাখছেন। সবাই অঞ্জনা আপার জন্য দোয়া করবেন।’

গত ডিসেম্বর মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমায় ২৪ ডিসেম্বর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পরলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

জানা গেছে, অঞ্জনার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার শ্বাসকষ্ট বেড়েছিল বলে দ্রুত তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে। এই মুহূর্তে তিনি লাইফ সাপোর্টে আছেন। পরিবার তার অবস্থার উন্নতির জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর