1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অভিনয়ে ফিরতে সিন্ডিকেটের বাধায় পূর্ণিমা!

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

ঢাকাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা, লাস্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা।

সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে। অভিনেত্রীরও আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার; তবে অবশ্যই ভালো গল্প ও চরিত্র পেলে।

এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’

তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা।

পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’

তবু আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। পূর্ণিমা বলেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। অভিনেত্রীর ভাষায়, ‘এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর