1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অবৈধভাবে কোটি টাকা উপার্জনের অভিযোগ, অঙ্কুশকে আদালতে হাজিরার নির্দেশ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

গুরুতর অভিযোগ নিয়ে আইনি বিপাকে পড়েছেন ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। ইতোমধ্যে আদালতে হাজিরা দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নির্দেশনা পাঠানো হয়েছে অভিনেতাকে। শোনা যাচ্ছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে ছিলেন অঙ্কুশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে প্রশাসন। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও সোশ্যাল ইনফ্লুয়েনসারের নাম। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা।

এবার কি সেই তালিকায় নতুন নাম অঙ্কুশ? কারণ এর আগে আর কোনো টলিউড তারকার নাম জড়ায়নি এ ঘটনায়। সূত্রের খবর, দ্রুতই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

বেটিং অ্যাপগুলোর হয়ে প্রচার করার বিনিময়ে তারা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে অভিনব পদ্ধতিতে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর