1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অবশেষে অভিনয়ে এলেন শামীম জামানের স্ত্রী, প্রথম কাজেই চমক

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

অভিনেতা ও নির্মাতা শামীম জামানের স্ত্রী আমিনা লাবিব। প্রথমবারের মতো অভিনয়ে পা রাখলেন তিনি। স্বামীর নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এ অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে শুটিং সেটে নিয়মিত যাতায়াত থাকলেও এবারই প্রথম একজন অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন আমিনা।

নিজের প্রথম অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে আমিনা লাবিব বলেন, ‌‘আমি মূলত মোশাররফ করিম ভাই ও জুই ভাবির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। তারা আমাকে খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যার কারণে নতুন হলেও কাজ করতে আত্মবিশ্বাস পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগে অনেকবার শুটিং দেখতে এসেছি। দূর থেকে মনে হতো অভিনয় খুব সহজ একটি কাজ। কিন্তু এবার নিজে অভিনয় করে বুঝলাম, এটি অনেক পরিশ্রমের। সকালে খুব তাড়াতাড়ি শুটিংয়ে আসতে হয়, আবার অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফিরতে হয়। একটি দৃশ্য ঠিকভাবে ধারণ করতে বারবার টেক দিতে হয়। সব মিলিয়ে কাজটি যেমন কঠিন, তেমনি দারুণ উপভোগ্যও।’

আমিনা জানান, প্রথম দিনের শুটিংয়ে কিছুটা নার্ভাস লাগলেও ধীরে ধীরে সেই ভয় কেটে যায়। নির্মাতা, সহশিল্পী এবং পুরো ইউনিটের সহযোগিতায় তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ শেষ করতে পেরেছেন।

নির্মাতা শামীম জামামের পরিচালনায় নির্মিত ‘এক পাতিলের সংসার’ একটি পারিবারিক গল্পভিত্তিক ধারাবাহিক নাটক। এই নাটকের মাধ্যমেই অভিনয় জগতে নতুন অধ্যায়ের সূচনা করলেন আমিনা লাবিব। প্রথম কাজ নিয়েই তিনি আশাবাদী। তার প্রত্যাশা, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং তার অভিনয়ও ভালোভাবে গ্রহণ করবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর