1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অবরুদ্ধ গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পঠিত

হঠাৎ করেই অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার(১১ এপ্রিল) উপত্যকাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা রুখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন জোর তৎপরতা চালাচ্ছে, এমন সময়ই সংঘাত উসকে দিচ্ছে ইসরাইল। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের টার্গেট করার পর এবার হঠাৎ করে উপত্যকাজুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন।

বৃহস্পতিবার গাজা সিটি মার্কেটে বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা। এতে হামাস নেতাসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়া হামাস সদস্যদের হত্যার অজুহাতে মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবির এবং উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে তাণ্ডব চালাচ্ছে দখলদাররা। ভয়াবহ হামলায় এলাকাগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরও অসংখ্য বেসামরিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৪৫ জন।

এ নিয়ে গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৪৫ জনে। অপরদিকে আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৪ জন।

এদিকে হামলার পাশাপাশি ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করতেও সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিভিন্ন সংস্থার টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে তারা। খাবারের অভাবে উত্তরাঞ্চলে এরই মধ্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউএসএইডের পরিচালক সামান্তা পাওয়ার। এই প্রথম মার্কিন কোনো কর্মকর্তা অঞ্চলটিতে দুর্ভিক্ষের বিষয়টি স্বীকার করল।

উত্তরাঞ্চলে পর্যাপ্ত খাবার এবং সুপেয় পানি সরবরাহ হচ্ছে না বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে খাবারের অভাবে সামনের দিনগুলোতে বিপুল প্রাণহানি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর