1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অফিসে যাওয়ার আগে ঝটপট রান্নার সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

রান্নার জন্য পর্যাপ্ত সময় দিতে হয়, এটা অস্বীকার করার উপায় নেই। সঠিকভাবে রান্না না করলে যেমন স্বাদ ঠিক আসে না, তেমনি অর্ধেক মনোযোগে করা রান্না খাওয়ার আনন্দও নষ্ট করে দেয়। কিন্তু আজকের ব্যস্ত জীবনে প্রতিদিন ধৈর্য ধরে রান্না করা অনেক সময়ই সম্ভব হয় না।

বিশেষ করে সকালে অফিসের তাড়া, শিশুর স্কুল, সংসারের কাজ সব মিলিয়ে অনেক গৃহিণীই হিমশিম খান। তাই সময় কম থাকলে ঝটপট কিছু রান্নার কৌশল জানা থাকলে দিনটা অনেক সহজ হয়।

আসুন জেনে নেওয়া যাক চটজলদি রান্না করার কিছু সহজ টিপস –

১. পরিকল্পনা তৈরি রাখুন-
সপ্তাহে একদিন সময় বের করে ভেবে নিন, কোন দিন কী রান্না করবেন। সেই অনুযায়ী বাজার করে রাখুন প্রয়োজনীয় উপকরণগুলো। এতে প্রতিদিন সকালে বা রাতে দাঁড়িয়ে ভাবতে হবে না ‘কাল কী রান্না করবেন। সব কিছু হাতের কাছে থাকলে রান্না হবে চটজলদি অন্যদিকে সময় বাঁচবে।

২. সবজি কেটে ধুয়ে রাখুন-
সময় বাঁচাতে আগের দিন রাতেই সবজি কেটে ধুয়ে রাখুন। এতে সকালে উঠে তাড়াহুড়ার মধ্যে সবজি কাটার ঝামেলা থাকবে না। অনেকে ছুটির দিনেই সবজি কেটে এয়ারটাইট কৌটো বা ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিনে। এতে শুধু রান্নার সময় হাতের কাছে সবকিছু পাওয়া যায়, কাজও হবে অনেক সহজ ও দ্রুত।

৩. আদা-রসুন বেটে রাখুন-
রসুনের খোসা ছাড়ানোতে অনেক সময় লাগে। তাই ছুটির দিনে একসঙ্গে অনেক পরিমাণের রসুন ও আদার খোসা ছাড়িয়ে নিন। এরপর আলাদা আলাদা করে বেটে ফ্রিজে সংরক্ষণ করুন। প্রয়োজনে আইস কিউব ট্রে ব্যবহার করে ছোট ছোট ভাগে জমিয়ে রাখতে পারেন। এতে প্রতিদিন রান্নার সময় আদা-রসুন বাটার ঝামেলা থেকে মুক্তি পাবেন।

৪. মাছ-মাংস ম্যারিনেট করে রাখুন-
রান্নার সময় বাঁচাতে আগের দিন রাতেই মাছ বা মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখুন। মাছে লবণ ও হলুদ মাখিয়ে রাখতে পারেন। মাংসে চাইলে টক দই মিশিয়ে রাখুন। এতে রান্নার সময় মাছ-মাংস দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং স্বাদও ভালো থাকবে।

৫. চাল-ডাল ভিজিয়ে রাখুন-
যেদিন ডাল রান্না করবেন, তার আগের দিন রাতেই ডাল পানিতে ভিজিয়ে রাখুন। এতে ডাল দ্রুত সেদ্ধ হয়। সকালে ঘুম থেকে উঠে চালও পানি ভিজিয়ে রাখুন। এতে চালও সেদ্ধ হতে বেশি সময় নেবে না। রান্নাও হবে অনেক দ্রুত।

৬. ঢাকা দিয়ে রান্না করুন-
উচ্চ আঁচে রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হতে পারে। তাই কম আঁচে রান্না করুন এবং সবসময় ঢাকা দিয়ে ঢেকে রান্না করুন। এতে খাবার দ্রুত সেদ্ধ হবে এবং পুষ্টিগুণও অটুট থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর