বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) ‘রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর/সমমান অথবা এমবিএম/এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম :ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।
বিভাগের নাম :ব্র্যাঞ্চ ব্যাংকিং (এও-অফিসার)
পদের নাম :রিলেশনশিপ অফিসার
পদসংখ্যা :নির্ধারিত নয়
চাকরির ধরন :বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন :নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা :স্নাতকোত্তর/সমমান অথবা এমবিএম/এমবিএ
অভিজ্ঞতা :১ বছর
বেতন ও অন্যান্য সুবিধা:আলোচনা সাপেক্ষে
বয়সসীমা :নির্ধারিত নয়
সূত্র :বিডিজবস ডটকম
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদন শুরু: ১৬ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) এর ওয়েবসাইট ভিজিট করুন।