1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী, এইচএসসি পাসেই আবেদন

বিডি চাকরি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৯৪তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইচএসসি পাসের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বয়স সাড়ে ১৬ বছর হলেই প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৯৪তম বিএএফএ কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)

বয়স: ২৩ জুন ২০২৬ তারিখে সাড়ে ১৬-২২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শারীরিক যোগ্যতা:
পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ বিমান ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা

সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন ২০২৬

আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর